বাংলাদেশ ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন, মতিঝিলে উত্তেজনা

ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের সব সদস্যের অবিলম্বে পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী এই কর্মসূচি শুরু হয়। এতে কয়েকশ’ গ্রাহক অংশ নেন।

আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগকে ঘিরে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা নিয়োগ বাতিল, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালককে পুনর্বহালের দাবি জানাচ্ছেন।

একজন গ্রাহক অভিযোগ করেন, ব্যাংকটি অতীতে নানা অনিয়মের শিকার হয়েছে এবং বিদেশে অর্থ পাচারের ঘটনাও ঘটেছে বলে তাদের আশঙ্কা। তিনি বলেন, ব্যাংকের স্বাভাবিক সুনাম ও আস্থা পুনরুদ্ধারের জন্য বর্তমান কাঠামো পরিবর্তন জরুরি।

আরেকজন গ্রাহক গতকালের মানববন্ধনে পুলিশের ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, ব্যাংকের নেতৃত্ব পরিবর্তন নিয়ে তারা ক্ষুব্ধ। তিনি দাবি করেন, আগের একজন এমডিকে পুনর্বহাল করা উচিত, যাকে তারা গ্রাহকবান্ধব কর্মকর্তা হিসেবে মনে করেন।

আন্দোলনকারীরা আরও বলেন, ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও শরিয়াহ ভিত্তিক কার্যক্রম রক্ষার স্বার্থে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে সোমবারও একই দাবিতে মানববন্ধন হয়। সে সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ ওঠে।

উল্লেখ্য, গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগের পর সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকের পরিচালনা নিয়ে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের আন্দোলন, মতিঝিলে উত্তেজনা

প্রকাশিত: ০১:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬