বাংলাদেশ ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

চিতলমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদল। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ডালিম ফকির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রসুল তরফদার নিয়াজ।

চিতলমারী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহি মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জবরুল শেখ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ শেখ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আজমল হোসেন আজিম, কলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাহিদ শেখ, শিবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুষার, বড়বাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রনি শেখ এবং উপজেলা ওলামা দলের মাওলানা ইয়াসিন ফকির।

বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, দলের দুঃসময়ে যারা নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে সংগঠনের পাশে থেকেছেন, তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন। কারণ ত্যাগী নেতাকর্মীরাই যেকোনো সংকটে সংগঠনের প্রধান শক্তি হিসেবে কাজ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি শহীদ শেখ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রাজু খান, উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. সামিম শেখ, চিতলমারী সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. ফায়জুল শেখসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক গোলাম রসুল তরফদার নিয়াজ। অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার, ২ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

চিতলমারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬