বাংলাদেশ ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা, নালিতাবাড়ীতে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের ছেঁড়া সেচলাইন থেকে সংঘটিত এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা নারী। আহত ছেলেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত হয়েছেন তার ছেলে এবং মারা গেছে একটি গরুও।

সোমবার (১ জুন) সকাল সাতটার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম (৭০) ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। আহত ব্যক্তি তার ছেলে মো. হাছান আলী (৫০)।

স্থানীয়দের ভাষ্যমতে, সম্প্রতি ঝড়ো হাওয়ার কারণে একটি বোরো ক্ষেতে ব্যবহৃত বৈদ্যুতিক সেচলাইনের তার ছিঁড়ে জমির ওপর পড়ে ছিল। সকালে হাছান আলীর গরুটি মাঠে ঘাস খাওয়ার সময় অসাবধানতাবশত ওই বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসে। গরুটিকে রক্ষার চেষ্টা করলে হাছান আলীও বিদ্যুৎস্পৃষ্ট হন।

ছেলের বিপদের খবর পেয়ে হাওয়া বেগম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতের কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত হাছান আলীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাস্থলেই মারা যায় গরুটিও।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার, ১ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা, নালিতাবাড়ীতে মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা

প্রকাশিত: ০৬:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬