বাংলাদেশ ০৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু

সংগৃহীত ছবি

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে (রবিবার) থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদরাসায় একযোগে এই ছুটি কার্যকর হবে।

তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ২১ মে (বৃহস্পতিবার) ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা ছুটিতে যাচ্ছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে ক্লাস শুরু হবে।

সব মিলিয়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটিসহ প্রায় ১৬ দিনের ছুটি থাকবে।

অন্যদিকে, মাদরাসা শিক্ষার্থীরা তুলনামূলকভাবে আরও দীর্ঘ ছুটি পাচ্ছে। মাদরাসার ছুটি চলবে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ছুটি আরও দীর্ঘ হবে।

সব মিলিয়ে মাদরাসাগুলোতে সাপ্তাহিক ছুটিসহ প্রায় ২৩ দিনের ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু

প্রকাশিত: ০২:২৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬