চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী বুধবার (২০ মে) দুপুর ১২টা ৩০ মিনিটে বন্দর পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনের শুরুতে সিএমপির একটি চৌকস দল কমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বন্দর পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন।
এসময় কমিশনার দায়িত্ব পালনে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি বন্দর বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
kalprakash.com/SAS
চট্টগ্রাম প্রতিনিধি 






















