বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫১:৩২
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

ইরান যুদ্ধের প্রভাবে বড় লোকসানে ইসরায়েলের এল আল এয়ারলাইনস

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৫:২৪
শেয়ার: mail
ইরান যুদ্ধের প্রভাবে বড় লোকসানে ইসরায়েলের এল আল এয়ারলাইনস

ইসরায়েলের এল আল এয়ারলাইনস

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা এল আল এয়ারলাইনস।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটি ৬৭ মিলিয়ন ডলার লোকসান করেছে। অথচ গত বছরের একই সময়ে সংস্থাটি ৯৬ মিলিয়ন ডলার লাভ করেছিল।

বিমান সংস্থাটির দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনায় বড় ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে তাদের ব্যবসায় ব্যাপক ধস নেমেছে।

আর্থিক প্রতিবেদনে আরও বলা হয়, এই সময়ে তাদের মোট রাজস্ব প্রায় ২৭ শতাংশ কমে ৫৬২ মিলিয়ন ডলারে নেমে এসেছে। যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি ইসরায়েলি মুদ্রা শেকেলের বিপরীতে ডলারের দুর্বলতা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্যও লোকসানের পেছনে ভূমিকা রেখেছে।

সংস্থাটি জানিয়েছে, যুদ্ধের কারণে মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪৫ মিলিয়ন ডলার। এর মধ্যে প্রথম প্রান্তিকে ৯০ মিলিয়ন ডলার এবং দ্বিতীয় প্রান্তিকে আরও ৫৫ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত ইসরায়েলের বিমান ও পর্যটন খাতে দীর্ঘস্থায়ী স্থবিরতা তৈরি করছে, যার সরাসরি প্রভাব পড়ছে এল আলের আয়ে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

ইরান যুদ্ধের প্রভাবে বড় লোকসানে ইসরায়েলের এল আল এয়ারলাইনস

বিস্তারিত কমেন্টে