মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | সকাল ৭:১৫:৪১

র‌্যাব নিয়ে নতুন আইন হচ্ছে, পুলিশের এলিট ফোর্স হিসেবেই থাকবে বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:৪৬
শেয়ার: mail
র‌্যাব নিয়ে নতুন আইন হচ্ছে, পুলিশের এলিট ফোর্স হিসেবেই থাকবে বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) পুলিশের এলিট ফোর্স হিসেবে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দফতরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবে। বাহিনীর নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে র‌্যাব প্রতিষ্ঠান হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর দায় পুরো বাহিনীর নয়। অতীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে র‌্যাব নিয়ে বিতর্ক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।

নতুন আইন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, র‌্যাব পরিচালনার জন্য যে আইন আসছে সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং বাহিনীটি পুলিশের অধীনেই এলিট ফোর্স হিসেবে কার্যক্রম চালিয়ে যাবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward