বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ | ৩ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৭ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫২:১৪
শিরোনাম
● কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি আনছে মেটা, ফেসবুক-ইনস্টাগ্রামেও নতুন নিয়ম ● আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি ● কিশোরদের বয়স শনাক্তে এআই প্রযুক্তি আনছে মেটা, ফেসবুক-ইনস্টাগ্রামেও নতুন নিয়ম ● আবুবকরপুরে আব্দুল্লাহ আল নোমানের । চেয়ারম্যান পদো প্রার্থীর বাইক শো ডাউন ● বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বাড়াচ্ছে এডিবি ● দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ● আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাহারায় শিবচর বিএনপি ● সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকার বেশি ● আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ● নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে এমপিদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ● ২০২৭ সালে কানাডায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে বন্ধুসভার মশক নিধন কর্মসূচি

নতুন জেমস বন্ড সিনেমার অডিশন শুরু, ০০৭ চরিত্র নিয়ে জল্পনা তুঙ্গে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:২৮
শেয়ার: mail
নতুন জেমস বন্ড সিনেমার অডিশন শুরু, ০০৭ চরিত্র নিয়ে জল্পনা তুঙ্গে

বিশ্বজুড়ে জনপ্রিয় চরিত্র ‘জেমস বন্ড’—আর সেই বিখ্যাত সংলাপ “বন্ড, জেমস বন্ড”—এর নতুন রূপ কে আনবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহল এখন চরমে। বহুদিনের অপেক্ষার পর অবশেষে নতুন বন্ড সিনেমার কাস্টিং প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শনিবার (১৬ মে) সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার আমাজন এমজিএম স্টুডিওস একটি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে যে, জনপ্রিয় জেমস বন্ড ফিল্ম সিরিজের পরবর্তী কিস্তির জন্য অডিশন শুরু হয়েছে। পাশাপাশি নতুন প্রধান চরিত্র ০০৭ খুঁজে বের করার কাজও চলছে।

প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, অডিশন চলাকালে কোনো তথ্য প্রকাশ করা হবে না। তবে উপযুক্ত সময়ে নতুন জেমস বন্ডকে ভক্তদের সামনে উপস্থাপন করা হবে।

নতুন ০০৭ চরিত্রে কারা আসতে পারেন—তা নিয়েও ইতোমধ্যে জল্পনা শুরু হয়েছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন ইদ্রিস এলবা, হেনরি ক্যাভিল, কিলিয়ান মারফি, ক্যালাম টার্নার, অ্যারন টেলর-জনসন, হ্যারিস ডিকিনসন এবং জ্যাকব এলর্ডির মতো জনপ্রিয় অভিনেতারা।

১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে প্রথমবার জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন শন কনারি। এরপর একে একে জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রসনান এবং সর্বশেষ ড্যানিয়েল ক্রেগ এই চরিত্রে অভিনয় করেন। ড্যানিয়েল ক্রেগের শেষ বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পায় ২০২১ সালে।

নতুন সিনেমার নাম ও প্রধান অভিনেতার নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, নতুন জেমস বন্ড সিনেমাটি পরিচালনা করবেন অস্কার মনোনীত নির্মাতা ডেনিস ভিলেনিউভ। তিনি ‘ডিউন’, ‘ব্লেড রানার ২০৪৯’ এবং ‘অ্যারাইভাল’-এর মতো চলচ্চিত্রের জন্য বিশ্বজুড়ে পরিচিত।

এছাড়া চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট, যিনি জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর স্রষ্টা। ফলে নতুন জেমস বন্ড নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়ে গেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

নতুন জেমস বন্ড সিনেমার অডিশন শুরু, ০০৭ চরিত্র নিয়ে জল্পনা তুঙ্গে

বিস্তারিত কমেন্টে