রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫৪:২৩

আদালতে অনুপস্থিত আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:০২
শেয়ার: mail
আদালতে অনুপস্থিত আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আদালতে অনুপস্থিত, আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ (সংগৃহীত ছবি)

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক এক মন্তব্যকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর রোববারও আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, আদালতের ধারাবাহিক নির্দেশনা অনুযায়ী হাজির না হওয়ায় শেষ পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

আদালতে অনুপস্থিত আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

বিস্তারিত কমেন্টে