বাংলাদেশের চামড়া শিল্পকে আরও লাভজনক ও টেকসই খাতে রূপ দিতে সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৭ মে) চামড়া শিল্প টাস্কফোর্সের নবম সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পশু জবাই থেকে শুরু করে চামড়া বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে ঈদের পর থেকেই কার্যকর ও অ্যাকশনভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে।
সভায় ‘জিরো ওয়েস্ট’ ধারণার ওপর গুরুত্ব দিয়ে বলা হয়, পশুর চর্বি বা অ্যানিমেল ফ্যাট সাবান ও শিল্প কেমিক্যাল তৈরিতে মূল্যবান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চামড়া খাত থেকে রপ্তানি আয় এবং কর্মসংস্থান উভয়ই বাড়বে বলে মত দেন সংশ্লিষ্টরা।
kalprakash.com/SS
বাণিজ্য ডেস্ক 

























