বাংলাদেশ ০৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা Logo ৫ খুনের আসামি ফোরকান নিখোঁজ, পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ধারণা Logo ৬ লাখ ২৮ হাজার ভোটার বাড়ল Logo শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: ববি হাজ্জাজ Logo ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান Logo বিশ্বকাপের আগে ইরান দলকে বিদায়ী সংবর্ধনা, তেহরানে উৎসবমুখর পরিবেশ Logo জাবিতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ Logo সিলেটে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, যাত্রীদের মধ্যে আতঙ্ক Logo ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩ Logo ‎পাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের ক্রাক দ্যা স্কলারশিপ  সেমিনার অনুষ্ঠিত

সিলেটে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, যাত্রীদের মধ্যে আতঙ্ক

সিলেট থেকে চট্টগ্রামগামী একটি চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা যায়, চলন্ত অবস্থায় ট্রেনের একটি বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

সিলেটে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, যাত্রীদের মধ্যে আতঙ্ক

প্রকাশিত: ০৪:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬