বাংলাদেশ ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সংগৃহীত ছবি

বর্তমান সরকার শিক্ষা খাতকে শুধু ব্যয় নয়, বরং একটি জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন সম্মেলন কক্ষে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারেই শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক শিক্ষাকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের প্রাথমিক শিক্ষায় এখনো কাঙ্ক্ষিত শিখন দক্ষতা অর্জিত হয়নি। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলেও বড় একটি অংশ শ্রেণি উপযোগী দক্ষতা অর্জন করতে পারছে না।

জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন (এনএসএ) অনুযায়ী প্রায় ৫০ শতাংশ শিক্ষার্থী পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগত পর্যবেক্ষণে আমার মনে হয়েছে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। অনেক শিশু তৃতীয় শ্রেণিতে পড়লেও সেই স্তরের ন্যূনতম পাঠ দক্ষতা অর্জন করতে পারেনি।

তিনি আরও জানান, ঝরে পড়া বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সরকার বিশেষ সহায়ক কার্যক্রম বা রেমিডিয়াল শিক্ষা চালু করতে যাচ্ছে। লার্নিং সার্কেল, কমিউনিটি সম্পৃক্ততা এবং প্রযুক্তিনির্ভর কনটেন্ট ব্যবহারের মাধ্যমে শিখন ঘাটতি কমানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: ববি হাজ্জাজ
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে দেখছে সরকার: ববি হাজ্জাজ

প্রকাশিত: ০৪:৪৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬