বাংলাদেশ ০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩

কোরবানির ঈদকে সামনে রেখে জাল টাকা ছাপানোর কাজে সক্রিয় একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই চক্র জাল নোট তৈরি করে বাজারে ছড়িয়ে আসছিল।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য মুজিবুর রহমানকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে আরও দুই সদস্য দুলাল ও মামুনকে আটক করা হয়।

অভিযানে প্রায় ৩৪ লাখ টাকার সমপরিমাণ জাল নোট এবং নোট ছাপানোর বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানান তিনি। ডিবি কর্মকর্তা বলেন, চক্রটি কোরবানির ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে রাজধানীর বিভিন্ন পশুর হাটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এবং ইতোমধ্যে কিছু নোট বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

তিনি আরও জানান, ঈদের সময় পশুর হাটে লেনদেন বাড়ে বলে এই সময়টিকেই লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেয় জাল নোট চক্রগুলো। এ কারণে হাটগুলোতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সবাইকে লেনদেনের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩

প্রকাশিত: ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬