রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১০:০৬

এক বছরের মধ্যে ধাপে ধাপে স্থানীয় নির্বাচন সম্পন্নের লক্ষ্য ইসির

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২:২৩
শেয়ার: mail
এক বছরের মধ্যে ধাপে ধাপে স্থানীয় নির্বাচন সম্পন্নের লক্ষ্য ইসির

সংগৃহীত ছবি

আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, স্থানীয় সরকার নির্বাচনই এখন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে।

তিনি বলেন, এখনো প্রস্তুতি সম্পূর্ণ হয়নি। তবে আইন, বিধি, নীতিমালা সংশোধন, বাজেট প্রস্তুতি এবং প্রশাসনিক প্রস্তুতিসহ সব বিষয় সমন্বয় করে নির্বাচন আয়োজনের রোডম্যাপ তৈরি করা হচ্ছে। সম্ভাব্যভাবে এসব আইনি ও বিধিমালার সংস্কার শেষ করতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

ইসি জানায়, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হবে। তবে কোন নির্বাচন আগে হবে—সিটি করপোরেশন, নাকি অন্য কোনো স্তর—তা এখনো চূড়ান্ত হয়নি।

কমিশনের পরিকল্পনায় বাজেট, বর্ষা মৌসুম এবং মাঠ প্রশাসনের প্রস্তুতিও গুরুত্বপূর্ণ বিবেচনায় রাখা হয়েছে। সবকিছু পর্যালোচনা করে পরবর্তীতে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, জাতীয় নির্বাচনের মানদণ্ড অনুযায়ীই স্থানীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | Globe kalprakash.com

এক বছরের মধ্যে ধাপে ধাপে স্থানীয় নির্বাচন সম্পন্নের লক্ষ্য ইসির

বিস্তারিত কমেন্টে