বাংলাদেশ ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান Logo বিশ্বকাপের আগে ইরান দলকে বিদায়ী সংবর্ধনা, তেহরানে উৎসবমুখর পরিবেশ Logo জাবিতে ধর্ষণচেষ্টার অভিযোগে উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ Logo সিলেটে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, যাত্রীদের মধ্যে আতঙ্ক Logo ঈদকে সামনে রেখে জাল নোট ছাপানোর প্রস্তুতি, আটক ৩ Logo ‎পাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের ক্রাক দ্যা স্কলারশিপ  সেমিনার অনুষ্ঠিত Logo মাউস ট্র্যাকিং সফটওয়্যারের বিরুদ্ধে প্রতিবাদ মেটার কর্মীদের Logo সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে বিকাশ Logo ভাতা ও বিমাসহ ব্রাক-এ সিনিয়র মিডওয়াইফ পদে চাকরির সুযোগ Logo উদ্ভাবনী প্রযুক্তিতে সাফল্যের স্বীকৃতি, ইজার সাদেককে স্কুলের শুভেচ্ছা

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে কড়াকড়ি, জারি নতুন বিধিনিষেধ

ভারতের পশ্চিমবঙ্গ-এ প্রকাশ্যে গরুসহ বিভিন্ন পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টি সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, জনসমাগমস্থল বা উন্মুক্ত এলাকায় কোনো ধরনের পশু জবাই করা যাবে না।

নতুন বিধিতে বলা হয়েছে, গরু, ষাঁড়, বলদ, মহিষসহ নির্ধারিত পশু জবাইয়ের আগে স্থানীয় প্রশাসন ও সরকারি পশু চিকিৎসকের যৌথভাবে দেওয়া ‘ফিটনেস সনদ’ নিতে হবে। এই সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না।

নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী এবং কর্মক্ষমতা বা প্রজনন সক্ষমতা হারানো পশু, অথবা গুরুতর অসুস্থ ও স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেই জবাইয়ের অনুমতি দেওয়া হবে।

এছাড়া অনুমোদিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত স্থানের বাইরে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম বাস্তবায়নে কর্মকর্তারা যেকোনো স্থানে অভিযান বা পরিদর্শন চালাতে পারবেন বলেও জানানো হয়েছে।

নতুন বিধান অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি সরকার গঠন করে। এরপরই এই নির্দেশনাকে নতুন সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাইয়ে কড়াকড়ি, জারি নতুন বিধিনিষেধ

প্রকাশিত: ০৩:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬