সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৮:১১

হিজবুল্লাহর এফপিভি ড্রোনে চাপে ইসরায়েলি বাহিনী

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:১৭
শেয়ার: mail
হিজবুল্লাহর এফপিভি ড্রোনে চাপে ইসরায়েলি বাহিনী

‘ফার্স্ট পারসন ভিউ’ (এফপিভি) ড্রোন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত ‘ফার্স্ট পারসন ভিউ’ (এফপিভি) ড্রোন মোকাবিলায় ইসরায়েলি সামরিক বাহিনী বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট

প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ এসব ড্রোনে বিশেষ ধরনের ফাইবার অপটিক সুতা বা তার ব্যবহার করছে, যার মাধ্যমে সরাসরি নিয়ন্ত্রণ করা হয়। ফলে ইসরায়েলের জ্যামিং বা সংকেত নিরোধক প্রযুক্তি কার্যকরভাবে ড্রোনগুলোকে থামাতে বা শনাক্ত করতে পারছে না।

সংবাদমাধ্যমটি আরও জানায়, সম্প্রতি উত্তর সীমান্তে হিজবুল্লাহর একটি এফপিভি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আয়রন ডোম’-এর একটি ব্যাটারিতে আঘাত হানে। পরে ওই হামলার ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ।

এদিকে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দক্ষিণ লেবানন পরিদর্শনের সময় জানিয়েছেন, এফপিভি ড্রোন শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা বাড়াতে তারা নতুন পরীক্ষামূলক কর্মসূচি চালু করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে বাস্তব সময়ে এসব ড্রোন মোকাবিলা করা কঠিন হয়ে পড়ছে বলেও স্বীকার করেছে সামরিক সূত্র।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১১ মে ২০২৬ | Globe kalprakash.com

হিজবুল্লাহর এফপিভি ড্রোনে চাপে ইসরায়েলি বাহিনী

বিস্তারিত কমেন্টে