মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৫২:১২

সন্ত্রাস-বেয়াদবির প্রশ্রয়ে সমাজে অপরাধ বেড়েছে

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৫৭
শেয়ার: mail
সন্ত্রাস-বেয়াদবির প্রশ্রয়ে সমাজে অপরাধ বেড়েছে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও বেয়াদবিকে প্রশ্রয় দেওয়ার ফলে দেশের একটি প্রজন্ম ও শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাবেই সমাজে সন্ত্রাস, মাদক ও বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এফ এম সিদ্দিকী বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করে একটি সুন্দর ও শান্তিময় পরিবেশ গড়ে তুলতে হবে। সন্ত্রাস ও মাদকের বিষয়ে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, চরাঞ্চলকে এমনভাবে গড়ে তোলা হবে যেন শিশু থেকে বৃদ্ধ—সবাই গভীর রাতেও নিরাপদে চলাচল করতে পারে। এলাকার কোথাও মাদকের আস্তানা থাকলে তা চিহ্নিত করে পুলিশকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় করার চেষ্টা করলে তাকে আইনের হাতে তুলে দিতে হবে। প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৯ মে ২০২৬ | Globe kalprakash.com

সন্ত্রাস-বেয়াদবির প্রশ্রয়ে সমাজে অপরাধ বেড়েছে

বিস্তারিত কমেন্টে