বাংলাদেশ ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

কলার খোসায় ফিরতে পারে চুলের কোমলতা ও জটমুক্ত সৌন্দর্য

সংগৃহীত ছবি

গরমে ঘাম, ধুলো আর দূষণের কারণে চুল রুক্ষ ও জটিল হয়ে ওঠা এখন খুব সাধারণ সমস্যা। এ সমস্যা সমাধানে অনেকেই বিভিন্ন দামি প্রসাধনী ব্যবহার করেন। তবে সহজ ও ঘরোয়া একটি উপাদান দিয়েও চুলের যত্ন নেওয়া সম্ভব—কলার খোসা।

অনেক সময় ফেলে দেওয়া এই কলার খোসাতেই রয়েছে চুলের জন্য উপকারী নানা পুষ্টিগুণ। এতে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম, ভিটামিন বি৬, ভিটামিন সি এবং অ্যান্টি-অক্সিড্যান্ট চুলকে মসৃণ ও শক্তিশালী করতে সাহায্য করে।

চুলের যত্নে কলার খোসা ব্যবহারের নিয়ম

প্রথমে ৪–৫টি কলার খোসা ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। চাইলে ওভেনে হালকা তাপে শুকিয়ে নেওয়া যেতে পারে। এরপর শুকনো খোসা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে।

এরপর একটি পাত্রে কলার খোসার গুঁড়ার সঙ্গে টক দই ও ১–২ চা-চামচ মধু মিশিয়ে ঘন একটি প্যাক তৈরি করতে হবে।

চুল সামান্য ভেজা অবস্থায় এই প্যাক গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিতে হবে। তারপর শাওয়ার ক্যাপ পরে ২০ মিনিট রেখে দিতে হবে। শেষে মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।

সপ্তাহে একবার এই প্যাক ব্যবহার করলে ধীরে ধীরে চুলের রুক্ষতা কমে, জট কমে এবং চুল হয়ে ওঠে মসৃণ ও উজ্জ্বল।

উপকারিতা

নিয়মিত ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়, মাথার ত্বক পরিষ্কার থাকে এবং রক্ত সঞ্চালনও উন্নত হতে পারে। পাশাপাশি নতুন চুল গজানোর প্রক্রিয়াতেও সহায়তা করে বলে মনে করা হয়।

সবচেয়ে বড় বিষয়, সহজলভ্য এই ঘরোয়া উপাদানই ধীরে ধীরে চুলকে করে তুলতে পারে কোমল, মসৃণ ও জটমুক্ত।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

কলার খোসায় ফিরতে পারে চুলের কোমলতা ও জটমুক্ত সৌন্দর্য

প্রকাশিত: ০৬:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬