রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:৩২:৫৫

স্কুলের অনুষ্ঠানে নাচতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল হিউম্যানয়েড রোবট, আতঙ্ক ছড়াল চীনে

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৩৬
শেয়ার: mail
স্কুলের অনুষ্ঠানে নাচতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল হিউম্যানয়েড রোবট, আতঙ্ক ছড়াল চীনে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চীনের জিনজিয়াং প্রদেশের একটি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হিউম্যানয়েড রোবটের আচমকা নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য। পারফরম্যান্স চলাকালে রোবটটি হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে।

গত মঙ্গলবার (৫ মে) এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানের শুরুতে রোবটটি নাচ এবং মার্শাল আর্টের কিক প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছিল। তবে পরিস্থিতি বদলে যায় যখন একদল শিক্ষার্থী রোবটের সঙ্গে তাল মিলিয়ে নাচতে মাঠে প্রবেশ করে।

ডেইলি মেইলের বরাতে জানা যায়, অতিরিক্ত ভিড় এবং একাধিক মানুষের উপস্থিতিতে রোবটটি বিভ্রান্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পরই এটি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায় এবং এরপর অনিয়ন্ত্রিতভাবে নড়াচড়া করতে থাকে।

ভিডিওতে দেখা যায়, রোবটটি পড়ে যাওয়ার পর কুং-ফু স্টাইলে এলোমেলোভাবে লাথি ছুড়তে শুরু করে। এতে উপস্থিত শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত সরে যায় এবং পরিস্থিতি কিছুটা অস্থির হয়ে ওঠে।

পরবর্তীতে রোবটটির নিয়ন্ত্রক দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটিকে থামানোর চেষ্টা করেন। তিনি রোবটটিকে ধরে সরিয়ে নেন, যাতে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ঘটনাটি নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে এবং রোবটের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ | Globe kalprakash.com

স্কুলের অনুষ্ঠানে নাচতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল হিউম্যানয়েড রোবট, আতঙ্ক ছড়াল চীনে

বিস্তারিত কমেন্টে