বাংলাদেশ ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ Logo রুহিয়ায় গোয়ালঘর থেকে ২৫ লিটার চোলাইমদ উদ্ধার, গ্রেফতার ১ Logo পিরোজপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সংসদ সদস্য সুলতানা জেসমিনের মতবিনিময় সভা Logo পঞ্চগড়ে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo ছয় পদের চারটিই শূন্য: বছরের পর বছর জনবল সংকটে ধুঁকছে শার্শা উপজেলা মৎস্য অফিস Logo ১৪ মাদক কারবারি, মাদকসেবী ও জুয়ারু গ্রেপ্তার Logo সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু Logo ১১-দলীয় জোটের গণমিছিল Logo সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক Logo ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

মেসি আর্জেন্টিনারও সেরা নন: পিয়ার্স মরগান

লিওনেল মেসি। ছবি : রয়টার্স

ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মরগান আবারও লিওনেল মেসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফুটবল বিশ্বে আলোচনা তৈরি করেছেন। এবার তিনি দাবি করেছেন, মেসি শুধু সর্বকালের সেরা ননই, বরং আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় নন।

সম্প্রতি নিজের সর্বকালের সেরা ফুটবল একাদশ প্রকাশ করেন মরগান, যেখানে তিনি লিওনেল মেসিকে জায়গা দেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়লেও নিজের অবস্থান থেকে সরেননি তিনি।

এক্সে দেওয়া এক পোস্টে মরগান বলেন, এটি মোটেও অবাক করার মতো বিষয় নয়। মেসি আর্জেন্টিনারও সেরা খেলোয়াড় নন। আমার সর্বকালের সেরা একাদশ মেসি ছাড়াই সম্পূর্ণ।

তার এই মন্তব্য ঘিরে ফুটবল অঙ্গনে নতুন করে শুরু হয়েছে পুরোনো বিতর্ক। অনেকেই মনে করছেন, ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতি সমর্থন দেখাতেই তিনি মেসিকে ইচ্ছাকৃতভাবে ছোট করার চেষ্টা করেছেন।

মরগানের নির্বাচিত একাদশে স্থান পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো, দিয়েগো ম্যারাডোনা, জিনেদিন জিদান, রোনালদিনহো এবং রোনালদো নাজারিওর মতো কিংবদন্তি ফুটবলাররা।

বিশেষ করে আর্জেন্টিনার সেরা খেলোয়াড় হিসেবে মেসির বদলে ম্যারাডোনাকে এগিয়ে রাখার বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে।

তবে ফুটবল বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করেন, বিশ্বকাপ, কোপা আমেরিকা এবং অসংখ্য ব্যক্তিগত অর্জনের কারণে লিওনেল মেসি ইতিমধ্যেই ইতিহাসের সেরা ফুটবলারদের একজন হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন।

এরপরও মরগানের মন্তব্য আবারও বিশ্ব ফুটবলে মেসি-রোনালদো বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মেসি আর্জেন্টিনারও সেরা নন: পিয়ার্স মরগান
জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ

মেসি আর্জেন্টিনারও সেরা নন: পিয়ার্স মরগান

প্রকাশিত: ০৩:২৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬