বাংলাদেশ ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বাংলাদেশকে সমীহ করলেন শাহীন আফ্রিদি, নাহিদ রানাকে বললেন ‘এক্স-ফ্যাক্টর’

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৮ মে। মিরপুরে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি বাংলাদেশের শক্তি, প্রস্তুতি এবং নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেন।

দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে শাহীন জানান, পাকিস্তান দল বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছে এবং এই সিরিজকে তারা বড় পরীক্ষা হিসেবে দেখছে। তার মতে, সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপ থাকায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশকে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজেদের কন্ডিশনে যেকোনো দলই কঠিন প্রতিপক্ষ। পাকিস্তানের লক্ষ্য শুধু এই সিরিজ নয়, বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া।

তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু একটি সিরিজ নয়, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চাই

মিরপুরের উইকেট নিয়ে কথা বলতে গিয়ে শাহীন জানান, সবুজ উইকেটে পেসারদের জন্য সুযোগ থাকবে এবং পাকিস্তানের বোলাররা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার প্রশংসা করে শাহীন তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন। নাহিদকে এক্স-ফ্যাক্টর বলা যায় কি না—এমন প্রশ্নে তিনি বলেন, তিনি বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই প্রতিশ্রুতিশীল একজন বোলার।

তবে একই সঙ্গে হালকা রসিকতা করে শাহীন বলেন, নাহিদের ভালো ফর্ম পাকিস্তানের বিপক্ষে খুব বেশি কাজে না লাগলেই তারা খুশি হবেন।

বর্তমান টেস্ট র‍্যাঙ্কিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই বাঁহাতি পেসার। পাকিস্তানের মতো দলের জন্য সাত বা আট নম্বরে থাকা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

নতুন প্রধান কোচ সরফরাজ আহমেদকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেন শাহীন। সাবেক অধিনায়ক হওয়ায় তিনি খেলোয়াড়দের মানসিকতা ভালোভাবে বোঝেন বলেও জানান তিনি।

kalprakash.com/SS

বুধবার, ৬ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বাংলাদেশকে সমীহ করলেন শাহীন আফ্রিদি, নাহিদ রানাকে বললেন ‘এক্স-ফ্যাক্টর’

প্রকাশিত: ০২:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬