বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫১:০৭
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

ফুজাইরাহ বন্দরের অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৩:৩৯
শেয়ার: mail
ফুজাইরাহ বন্দরের অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘সামরিক দুঃসাহসিকতাকে’ দায়ী করেছে ইরান।

দেশটির এক সামরিক কর্মকর্তা দাবি করেছেন, এটি ইরানের পূর্বপরিকল্পিত কোনো হামলা ছিল না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিকে দেওয়া বক্তব্যে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সংশ্লিষ্ট তেল স্থাপনায় হামলার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি নেয়নি।

তার দাবি, হরমুজ প্রণালীর সীমিত জলপথ দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের অবৈধ সামরিক তৎপরতার ফলেই এ ঘটনা ঘটেছে।

ইরানি কর্মকর্তা বলেন, এই ঘটনার দায় অবশ্যই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নিতে হবে। কূটনৈতিক প্রক্রিয়ায় শক্তি প্রয়োগের অপচর্চা বন্ধ করে সংবেদনশীল তেলসমৃদ্ধ এই অঞ্চলে সামরিক অভিযান থেকে বিরত থাকা উচিত।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই হুমকিতে ফেলছে না, বরং বিশ্বের বহু দেশের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

ফুজাইরাহ বন্দর মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি কেন্দ্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

ফুজাইরাহ বন্দরের অগ্নিকাণ্ডে যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

বিস্তারিত কমেন্টে