রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫৪:৩৮

আমানত রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত: কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১২:২০
শেয়ার: mail
আমানত রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত: কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি ও মাদকের অপকর্মে বাধা সৃষ্টি হওয়ায় একটি গোষ্ঠী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ করেন।

নিজ এলাকার জনগণের উদ্দেশে তিনি বলেন, তিনি যখনই উন্নয়নমূলক কাজ করতে যান, তখনই কিছু কুচক্রী মহল তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

তার দাবি, যারা এসব করছে তাদের হাতে কোনো ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি নেই, ফলে তারা তার কাজ বাধাগ্রস্ত করাকেই মূল লক্ষ্য বানিয়েছে।

আমির হামজা আরও বলেন, কুষ্টিয়ার মানুষের শান্তি ও উন্নয়নের দায়িত্ব তাকে যে আমানত হিসেবে দেওয়া হয়েছে, তা রক্ষায় তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত, তবে কোনো অবস্থাতেই পিছপা হবেন না।

স্ট্যাটাসের শেষে তিনি কুষ্টিয়া-৩ আসনের জনগণের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, জনগণ আগেও তার পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। সম্মিলিতভাবে অপকর্মের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৫ মে ২০২৬ | Globe kalprakash.com

আমানত রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত: কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা

বিস্তারিত কমেন্টে