শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৫০:১৫

বিজেপিতে যোগ দিলে রাহুলকে বিয়ে—গুঞ্জন উড়িয়ে দিলেন কঙ্গনা

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৩:২১
শেয়ার: mail
বিজেপিতে যোগ দিলে রাহুলকে বিয়ে—গুঞ্জন উড়িয়ে দিলেন কঙ্গনা

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিজেপি সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ঘিরে একটি বিতর্কিত দাবি।

ভাইরাল হওয়া এক পোস্টে বলা হয়, রাহুল গান্ধী যদি বিজেপিতে যোগ দেন, তবে কঙ্গনা নাকি ‘পরদিনই তাকে বিয়ে করবেন’—এমন মন্তব্য করেছেন। একটি বিনোদনভিত্তিক মাধ্যমের পোস্ট ঘিরেই দ্রুত ছড়িয়ে পড়ে এই তথ্য, যা নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

কেউ বিষয়টিকে রাজনৈতিক রসিকতা হিসেবে দেখলেও, অনেকে মনে করছেন এটি ইচ্ছাকৃতভাবে মনোযোগ ভিন্নখাতে নেওয়ার চেষ্টা।

তবে পুরো বিষয়টি সরাসরি নাকচ করে দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ ভুয়া খবর। এমন কোনো মন্তব্য তিনি কখনো করেননি।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করে কঙ্গনা বলেন, রাজনীতিতেও নারীদের মর্যাদা দেওয়া হয় না। যারা এই ধরনের ভুয়া খবর ছড়াচ্ছে, তাদের লজ্জা থাকা উচিত।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৪ মে ২০২৬ | Globe kalprakash.com

বিজেপিতে যোগ দিলে রাহুলকে বিয়ে—গুঞ্জন উড়িয়ে দিলেন কঙ্গনা

বিস্তারিত কমেন্টে