বাংলাদেশ ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে Logo বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, পেছনে রয়েছে যে কারণ Logo ‘মার্তিনেজের ১০ নোংরা কৌশল,’ ভয় পাচ্ছে ইংল্যান্ড Logo কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান Logo সুন্দরগঞ্জে বন্যা মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo নবীনদের পদচারণায় মুখরিত বেরোবি ক্যাম্পাস Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভ্রা রানী চন্দ আর নেই Logo নালিতাবাড়ীতে রথযাত্রা উপলক্ষে ধর্মীয় প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা Logo ছেলের শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণের জেরে বগুড়ায় বিএনপি নেতা বহিষ্কার

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সঠিক সময় ও পদ্ধতি

সংগৃহীত ছবি

ডায়াবেটিস রোগীদের মধ্যে অনেকেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কায় ফল খাওয়া এড়িয়ে চলেন। তবে চিকিৎসকদের মতে, সঠিক ফল বেছে নিয়ে নিয়ম মেনে খেলে ফল শরীরের জন্য ক্ষতিকর নয়, বরং কিছু ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিক রোগীরা শসা, পেয়ারা, নাশপাতি, আপেল, কিউয়ি, ব্লুবেরি, স্ট্রবেরি, কমলালেবু, কুল, জাম ও জামরুলের মতো ফল খাদ্যতালিকায় রাখতে পারেন।

ফল খাওয়ার সঠিক সময়

চিকিৎসকদের মতে, ফল খাওয়ার নির্দিষ্ট সময় মেনে চলা জরুরি। সকালে নাশতা খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর ফল খাওয়া সবচেয়ে ভালো। যেমন, যদি সকাল ৯টায় নাশতা করা হয়, তাহলে বেলা ১১টার দিকে ফল খাওয়া যেতে পারে। এরপর দুপুরের খাবার ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে গ্রহণ করা ভালো।

সঠিক পরিমাণ ও পদ্ধতি

দিনে মোট প্রায় ২০০ গ্রাম ফল খাওয়া যেতে পারে। একটি ফলের পরিবর্তে বিভিন্ন ধরনের ফল মিলিয়ে খাওয়া বেশি উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলের রস না খেয়ে গোটা ফল চিবিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এতে ফাইবার বজায় থাকে যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

চিকিৎসকদের মতে, নিয়ম মেনে ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং শরীরও প্রয়োজনীয় পুষ্টি পায়।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

ভিদাল জানালেন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার সঠিক সময় ও পদ্ধতি

প্রকাশিত: ০৫:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬