বাংলাদেশ ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইসরায়েলের বিরুদ্ধে ফাইবার অপটিক ড্রোন ব্যবহার বাড়াচ্ছে হিজবুল্লাহ

ছবিঃ সংগৃহীত

লেবাননে ইসরায়েলি সেনা ও সামরিক যানবাহনের ওপর হামলায় নতুন ধরনের ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

প্রতিরক্ষা বিশ্লেষকদের বরাতে জানা যায়, ছোট আকারের এই ড্রোনগুলো তুলনামূলক কম খরচে তৈরি করা যায় এবং এগুলো শনাক্ত করাও কঠিন। বিশেষ করে এগুলো প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকার্যকর করা যায় না বলে দাবি করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ফাইবার অপটিক তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় ড্রোনগুলো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যা যুদ্ধক্ষেত্রে নতুন ধরনের কৌশলগত সুবিধা তৈরি করছে।

এই প্রযুক্তি ব্যবহারের ফলে লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তথ্যসূত্র: আল–জাজিরা

kalprakash.com/SS

রবিবার, ৩ মে ২০২৬
ইসরায়েলের বিরুদ্ধে ফাইবার অপটিক ড্রোন ব্যবহার বাড়াচ্ছে হিজবুল্লাহ
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে ফাইবার অপটিক ড্রোন ব্যবহার বাড়াচ্ছে হিজবুল্লাহ

প্রকাশিত: ০১:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬