বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:১৩:৫৮
শিরোনাম
কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড

আওয়ামী লীগ ছাড়ার কোনো ইচ্ছা নেই, রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন সাকিব

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩ মে, ২০২৬, ১:৩৬
শেয়ার: mail
আওয়ামী লীগ ছাড়ার কোনো ইচ্ছা নেই, রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন সাকিব

নির্বাচনি প্রচারণায় সাকিব আল হাসান (ফাইল ছবি)

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি আওয়ামী লীগ ছাড়ার কোনো পরিকল্পনা নেই এবং রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইচ্ছাও তার নেই।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দল পরিবর্তনের কোনো আগ্রহ তার কখনোই ছিল না এবং আওয়ামী লীগের প্রতিই তিনি অনুগত থাকতে চান।

তিনি বলেন, যেখানেই যুক্ত হয়েছেন, সেখানেই অনুগত থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখতে চান।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সাকিব বলেন, আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ থাকলেও এটি স্থায়ী কিছু নয় বলে তিনি মনে করেন। তার ভাষায়, কোনো দলকে আজীবন নিষিদ্ধ করে রাখা সম্ভব নয় এবং এটি গণতান্ত্রিক অধিকার প্রশ্নের সঙ্গে জড়িত।

তিনি আরও মন্তব্য করেন, রাজনৈতিক অস্থিরতা ও প্রতিশোধমূলক ধারা দেশের জন্য ক্ষতিকর হতে পারে এবং অতীতের ভুল পুনরাবৃত্তি না করার আহ্বান জানান।

সাকিব বলেন, একসময় আওয়ামী লীগও বিরোধী দলকে দমন করেছে—এমন অভিযোগ থাকলেও একই ধরনের আচরণ ভবিষ্যতে চলতে থাকলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হবে। তাই রাজনৈতিক দলগুলোর উচিত এই চক্র ভেঙে নতুন ধারা তৈরি করা।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩ মে ২০২৬ | Globe kalprakash.com

আওয়ামী লীগ ছাড়ার কোনো ইচ্ছা নেই, রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন সাকিব

বিস্তারিত কমেন্টে