বাংলাদেশ ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

৩-০ লিড নিয়েও শেষ রক্ষা হয়নি, নাটকীয় ম্যাচে ইন্টার মায়ামির হার

সংগৃহীত ছবি

৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার মানতে হলো লিওনেল মেসির দল ইন্টার মায়ামিকে। রোববার (৩ মে) নিজেদের মাঠ নু স্টেডিয়ামে ওরল্যান্ডো সিটির কাছে ৪-৩ গোলে পরাজিত হয় দলটি। ম্যাচে দুটি অ্যাসিস্টসহ একটি গোল করেন মেসি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইন্টার মায়ামি। ৪ ও ২৫তম মিনিটে মেসির পাস থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তেলাস্কো সেগোভিয়া। এরপর ৩৩তম মিনিটে নিজেই দুর্দান্ত এক বাঁ পায়ের শটে গোল করেন মেসি, ব্যবধান দাঁড়ায় ৩-০।

তবে ৩৯তম মিনিটেই এক গোল শোধ করে ম্যাচে ফেরে ওরল্যান্ডো সিটি। দ্বিতীয়ার্ধে তারা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। মার্টিন ওজেদা পরপর দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ৬৮ মিনিটে দ্বিতীয় গোল এবং ৭৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান তিনি।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যোগ করা সময়ে টাইরিস স্পাইসারের গোলে ৪-৩ ব্যবধানে অবিশ্বাস্য জয় নিশ্চিত করে ওরল্যান্ডো সিটি।

আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় টরোন্টো এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

kalprakash.com/SS

রবিবার, ৩ মে ২০২৬
৩-০ লিড নিয়েও শেষ রক্ষা হয়নি, নাটকীয় ম্যাচে ইন্টার মায়ামির হার
জনপ্রিয় সংবাদ

৩-০ লিড নিয়েও শেষ রক্ষা হয়নি, নাটকীয় ম্যাচে ইন্টার মায়ামির হার

প্রকাশিত: ১১:৫২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬