বাংলাদেশ ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা Logo চিতলমারীতে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান কিনছে সরকার Logo তৃণমূল সাংবাদিকদের সংগঠন এসএসপির নেতৃত্বে মজনু-আবিদ Logo যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল Logo ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

ইউরোপীয়ান টি-টোয়েন্টি লিগে দল কিনলেন তিন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি

ছবি : রয়টার্স

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে এবার ফ্র্যাঞ্চাইজি কিনেছেন দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেট তারকা ফাফ ডু প্লেসি, জন্টি রোডস এবং হেইনরিচ ক্লাসেন। তাদের মালিকানাধীন দলের নাম রাখা হয়েছে রটারডাম ডকার্স।

আয়োজকরা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে। ফাফ ডু প্লেসি শুধু মালিকই নন, উদ্বোধনী আসরে দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লিগটির প্রথম মৌসুম আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টটি ইউরোপের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে।

আয়োজনে যুক্ত রয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদিত এই টুর্নামেন্টে আমস্টারডাম, রটারডাম, বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো এবং এডিনবার্গ—এই ছয় শহরকে কেন্দ্র করে ফ্র্যাঞ্চাইজিগুলো গড়ে তোলা হয়েছে।

লিগটিতে শুধু ক্রিকেটার নয়, বিনিয়োগ করছেন আন্তর্জাতিক তারকারাও। বলিউড অভিনেতা অভিষেক বচ্চন এই লিগের সহ-প্রতিষ্ঠাতা ও সহ-মালিকদের একজন।

এছাড়া স্টিভ ওয়াহ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস গেইল এবং নাথান ম্যাককালামের মতো সাবেক ও বর্তমান তারকারাও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন। পাশাপাশি রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন ডাবলিন-ভিত্তিক একটি দলে বিনিয়োগের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

নতুন এই লিগকে ইউরোপীয় ক্রিকেটের জন্য একটি বড় মঞ্চ হিসেবে দেখা হচ্ছে, যেখানে আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে প্রতিযোগিতা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ইউরোপীয়ান টি-টোয়েন্টি লিগে দল কিনলেন তিন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি

প্রকাশিত: ০৩:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬