বাংলাদেশ ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে তলব যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে

সংগৃহীত ছবি

ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কংগ্রেসে তলব করা হয়েছে। সংঘাত শুরুর পর এই প্রথম তিনি মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে যাচ্ছেন, যেখানে তিনি কঠোর প্রশ্নের মুখোমুখি হতে পারেন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে উপস্থিত থাকবেন পিট হেগসেথ। সেখানে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটসহ যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রশ্নের উত্তর দেবেন।

বর্তমানে ইরান যুদ্ধ অমীমাংসিত অবস্থায় থাকায় এবং এর বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব অব্যাহত থাকায় এই শুনানিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী অবস্থান নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে যুদ্ধসংক্রান্ত গোপন ব্রিফিংয়ে দেওয়া তথ্যের স্বচ্ছতা নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ফলে এই প্রকাশ্য শুনানি আরও উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুনানিতে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনও সাক্ষ্য দেবেন।

ডেমোক্র্যাট প্রতিনিধি ম্যাগি গুডল্যান্ডার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, অবশেষে সেক্রেটারি হেগসেথ এই সপ্তাহে হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে আসছেন। তিনি আরও বলেন, এখন সময় এসেছে এই ইচ্ছাকৃত যুদ্ধের জবাবদিহির।

kalprakash.com/SS

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে তলব যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে
জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ ইস্যুতে কংগ্রেসে তলব যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে

প্রকাশিত: ০৭:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬