মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:১৩:১৫
শিরোনাম
গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত

পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তানে যাচ্ছেন নাহিদ রানা

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৪
শেয়ার: mail
পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তানে যাচ্ছেন নাহিদ রানা

পিএসএলের ফাইনালে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন নাহিদ। ছবি : এক্স থেকে

গতি ও বাউন্সে ব্যাটসম্যানদের ভোগান্তিতে ফেলে দিচ্ছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ মাত্র চার ম্যাচ খেলেই তিনি নজর কেড়েছেন পেশোয়ার জালমির হয়ে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের কারণে দেশে ফিরে আসায় শুরুতে আর পিএসএলে খেলার সুযোগ হয়নি নাহিদের। পাশাপাশি ওয়ার্কলোড বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অনাপত্তিপত্রও দেয়নি।

তবে পেশোয়ার জালমির ফাইনালে ওঠার পর নাহিদ রানাকে দলে ফেরানোর জন্য উদ্যোগ নেয় ফ্র্যাঞ্চাইজিটি। দলের মালিক জাভেদ আফ্রিদি বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করেন। পরে অনুরোধের পরিপ্রেক্ষিতে নাহিদকে ফাইনালে খেলার অনুমতি দেয় বিসিবি।

জাভেদ আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

নাহিদ রানা এবার পিএসএলে চার ম্যাচে ৭৬ রান দিয়ে নিয়েছেন ৭ উইকেট। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তার ইকোনমি রেট—মাত্র ৫.৪২, যা টুর্নামেন্টে এখন পর্যন্ত অন্যতম সেরা।

আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে পিএসএল ফাইনাল, যেখানে দেখা যাবে এই তরুণ বাংলাদেশি পেসারকে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তানে যাচ্ছেন নাহিদ রানা

বিস্তারিত কমেন্টে