বাংলাদেশ ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

রান্না করার অভ্যাস কমাতে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বলছে গবেষণা

সংগৃহীত ছবি

বাইরের খাবারের বদলে বাড়িতে রান্না করে খাওয়ার অভ্যাস শুধু স্বাস্থ্যকর জীবনধারাই নয়, বরং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের ক্ষেত্রে সপ্তাহে অন্তত এক দিন নিজের হাতে রান্না করার অভ্যাস ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।

জাপানে প্রায় ১১ হাজার মানুষের ওপর ছয় বছর ধরে পরিচালিত এই গবেষণায় এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, যারা নিয়মিত বাড়িতে রান্না করেন, তাদের মানসিক সক্ষমতা তুলনামূলকভাবে বেশি থাকে।

তথ্য অনুযায়ী, নিয়মিত রান্নার অভ্যাস পুরুষদের ক্ষেত্রে ডিমেনশিয়ার ঝুঁকি প্রায় ২৩ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে প্রায় ২৭ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। বিশেষভাবে যাদের রান্নার অভ্যাস আগে কম ছিল, তারা এই পরিবর্তন থেকে সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রান্না সরাসরি স্মৃতিভ্রম প্রতিরোধ না করলেও এটি মস্তিষ্ককে সক্রিয় রাখে। কারণ রান্নার সময় পরিকল্পনা করা, সময় ব্যবস্থাপনা, মনোযোগ ধরে রাখা এবং বিভিন্ন ধাপ মনে রাখার মতো মানসিক প্রক্রিয়া জড়িত থাকে, যা ব্রেইনের জন্য এক ধরনের ব্যায়াম হিসেবে কাজ করে।

এছাড়া সবজি কাটা বা রান্নার কাজ শারীরিক নড়াচড়ার সুযোগ তৈরি করে, যা শরীর ও মস্তিষ্ক উভয়ের জন্যই উপকারী। ঘরে রান্না করা খাবারে সাধারণত বেশি শাকসবজি ও পুষ্টি উপাদান থাকে, যা স্বাস্থ্য রক্ষায় সহায়ক।

পুষ্টিবিদদের মতে, এই অভ্যাস শুরু করতে জটিল রান্নার প্রয়োজন নেই। সহজ খাবার যেমন সালাদ বা সাধারণ সবজি রান্না দিয়েও শুরু করা যায়। মূল বিষয় হলো নিয়মিত ঘরে তৈরি খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা। সপ্তাহে এক বা দুই দিনও এই অভ্যাস দীর্ঘমেয়াদে মস্তিষ্কের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: হেলথ

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

রান্না করার অভ্যাস কমাতে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বলছে গবেষণা

প্রকাশিত: ০৬:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬