বাংলাদেশ ০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চীনা তেল কোম্পানির শেয়ারে বড় পতন

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রভাবে চীনের বড় বেসরকারি তেল শোধনকারী প্রতিষ্ঠান হেংলি পেট্রোকেমিক্যালের শেয়ারদরে উল্লেখযোগ্য পতন হয়েছে। সোমবার সকালে কোম্পানিটির শেয়ার প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, যা পরে আল জাজিরা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হেংলি পেট্রোকেমিক্যালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ওয়াশিংটনের অভিযোগ, প্রতিষ্ঠানটি ইরান থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য ক্রয় করে এবং ইরানের অন্যতম বড় ক্রেতা হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্রের দাবি, কয়েক বিলিয়ন ডলারের ইরানি তেল লেনদেনে কোম্পানিটির সম্পৃক্ততা রয়েছে।

তবে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হেংলি পেট্রোকেমিক্যাল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের সঙ্গে কোনো ধরনের তেল বাণিজ্যে জড়িত নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীন। বেইজিং একে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা হিসেবে আখ্যায়িত করে বলেছে, ওয়াশিংটন আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি খাতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রকে এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন।

kalprakash.com/SS

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চীনা তেল কোম্পানির শেয়ারে বড় পতন

প্রকাশিত: ০২:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬