বাংলাদেশ ০৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

ছবি : রয়টার্স

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সীমান্তে উত্তেজনা থামছে না। এর মধ্যেই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু অভিযোগ করেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড যুদ্ধবিরতির শর্ত ভেঙে দিচ্ছে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এদিকে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। তবে বাস্তবে সীমান্ত এলাকায় সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

অন্যদিকে হিজবুল্লাহ এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ইসরায়েলই ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে।

গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, তাদের প্রতিক্রিয়া মূলত আত্মরক্ষামূলক এবং ইসরায়েলের আক্রমণের জবাব হিসেবেই পাল্টা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সব মিলিয়ে কাগজে-কলমে যুদ্ধবিরতি চললেও বাস্তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগ অব্যাহত রয়েছে।

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

প্রকাশিত: ০৭:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬