বাংলাদেশ ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেবাননে ফের সাংবাদিক নিহত, ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলার অভিযোগ

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত সাংবাদিক আমাল খলিল। ছবি: এপি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বুধবার (২২ এপ্রিল) এক সাংবাদিক নিহত এবং অপর এক আলোকচিত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

ইসরায়েল ও লেবানন বৃহস্পতিবার ওয়াশিংটনে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছিল—এর আগেই এই হামলার ঘটনা ঘটে।

লেবাননের কর্মকর্তারা জানান, দক্ষিণ লেবাননের তায়রি গ্রামে এক বিমান হামলায় সামনের একটি গাড়ি বিধ্বস্ত হয়ে দুই ব্যক্তি নিহত হন। এরপর আমাল খলিল ও জয়নাব ফারাজ একটি বাড়িতে আশ্রয় নেন। পরে সেই বাড়িটিকে ‘ইচ্ছাকৃতভাবে’ লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় লেবানন কর্তৃপক্ষ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর বিরুদ্ধে অভিযোগ এনে বলেছে, তায়রি গ্রামে ওই দুই সাংবাদিককে উদ্ধার করতে যাওয়া একটি অ্যাম্বুলেন্সেও উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৪৩ বছর বয়সী আমাল খলিল লেবাননের সংবাদপত্র আল-আখবার-এর কর্মী ছিলেন। ঘটনার সময় তিনি ও ফ্রিল্যান্স আলোকচিত্রী জয়নাব ফারাজ একসঙ্গে ছিলেন।

অন্যদিকে আইডিএফ সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে এবং উদ্ধারকারী দলকে বাধা দেওয়ার দাবিও নাকচ করেছে।

এর আগে ২৮ মার্চ লেবাননের জেজিন শহরে সাংবাদিকদের বহনকারী গাড়িতে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত হন।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
লেবাননে ফের সাংবাদিক নিহত, ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলার অভিযোগ
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

লেবাননে ফের সাংবাদিক নিহত, ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃত হামলার অভিযোগ

প্রকাশিত: ০২:৫৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬