বাংলাদেশ ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের নতুন কমিটি Logo ডাইনিংয়ে শিক্ষার্থীদের অনাগ্রহ, বাড়ছে বাইরের খাবারের ওপর নির্ভরতা Logo সাড়ে তিন লাখ টাকা আত্মসাৎ, ছিনতাইয়ের নাটক সাজিয়ে গ্রেফতার Logo প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ৭৭০ পরিবার পাচ্ছে ছাগল Logo সুন্নতে মুয়াক্কাদা নামাজের ফজিলত, হাদিসে যা এসেছে Logo বুর্জ খলিফার চেয়েও বেশি খরচে তৈরি ‘জিটিএ সিক্স’! Logo টানা ২৪ ঘণ্টা না খেলে শরীরে কী ঘটে? Logo জনবল নিয়োগ দেবে লাইভ শপিং, অনলাইনে আবেদন নেওয়া শুরু

বাসভাড়া বাড়ল

ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা করে বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে আন্তঃজেলার বাসভাড়াও কিলোমিটারপ্রতি ১১ পয়সা বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে। শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়া বৃদ্ধির বিষয়টি এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে।

জ্বালানি তেলের দাম কমলে ভবিষ্যতে ভাড়া আবার সমন্বয় করা হবে বলেও জানান তিনি। তবে রেলওয়ের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

নতুন নির্ধারণ অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে দুপুরে সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন মন্ত্রীর সভাপতিত্বে সভায় পরিবহন মালিক, বিআরটিএ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং পরিবহন মালিক সমিতি শুরুতে প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বাসভাড়া বাড়ল
জনপ্রিয় সংবাদ

সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন

বাসভাড়া বাড়ল

প্রকাশিত: ০২:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬