বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:১৫:৩৫
শিরোনাম
কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:০৮
শেয়ার: mail
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, আজ সকালে এই দণ্ড কার্যকর করা হয়।

দণ্ডপ্রাপ্তরা মোসাদের একটি নেটওয়ার্কের সদস্য হিসেবে কাজ করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারীদের দাবি অনুযায়ী, অভিযুক্তরা সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা ব্যবহার, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনা শনাক্ত এবং বিস্ফোরক তৈরির বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছিল। এছাড়া তারা বিভিন্ন সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাতেও জড়িত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব নাশকতামূলক কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে তারা ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে তাদের নিয়ন্ত্রকদের কাছে পাঠাতেন।

তাসনিম সংবাদ সংস্থা জানায়, এই নেটওয়ার্কটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ছিল। বিশেষ করে তেহরানের দুটি সরকারি ও সামরিক কেন্দ্রে নতুন করে হামলার পরিকল্পনার সময় তাদের শনাক্ত করা হয়।

অভিযুক্তদের বিস্ফোরক ব্যবহারের কৌশল, হামলার জন্য উপযুক্ত স্থান নির্বাচন এবং ভিডিও ধারণের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

 

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

বিস্তারিত কমেন্টে