বাংলাদেশ ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

বিতর্কিত নজরদারি আইন এফআইএসএ-এর মেয়াদ বাড়াল মার্কিন কংগ্রেস

বিতর্কিত বৈদেশিক গোয়েন্দা নজরদারি আইন বৈদেশিক গোয়েন্দা নজরদারি আইন-এর মেয়াদ সাময়িকভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে আইনটি আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। গত শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাস হওয়ার পর সিনেটেও এটি অনুমোদিত হয়।

এই আইনের আওতায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিদেশি নাগরিকদের ওপর নজরদারি ও তথ্য সংগ্রহ করতে পারে, এমনকি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যোগাযোগও পর্যবেক্ষণ করা যায়।

আইনের ৭০২ ধারা অনুযায়ী জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো বিদেশে অবস্থানরত ব্যক্তিদের তথ্য সংগ্রহের অনুমতি পায়। তবে কিছু ক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন হয়।

মানবাধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে এ বিধান নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তাদের মতে, বিদেশিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের যোগাযোগ নজরদারির আওতায় আসায় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হয়।

সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা জন থুন জানিয়েছেন, আইনটির সংস্কার নিয়ে আলোচনা এখনও চলমান রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রণীত এফআইএসএ আইনে ২০০৮ সালে ৭০২ ধারা যুক্ত করা হয়, যা পরবর্তীতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

kalprakash.com/SS

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

বিতর্কিত নজরদারি আইন এফআইএসএ-এর মেয়াদ বাড়াল মার্কিন কংগ্রেস

প্রকাশিত: ০১:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬