রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:০১:০৮
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

মিয়ানমারের নেত্রী অং সান সু চির সাজা কমানো হয়েছে

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৩৫
শেয়ার: mail
মিয়ানমারের নেত্রী অং সান সু চির সাজা কমানো হয়েছে

ছবি: রয়টার্স

মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি-এর সাজা কমানো হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। তার আইনজীবীর বরাতে শুক্রবার এ তথ্য জানা যায়।

৫ বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর থেকে একাধিক মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বর্তমানে তিনি উস্কানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপন তথ্য আইন লঙ্ঘনের মতো অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে মোট ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।

আইনজীবী জানিয়েছেন, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী তার কারাদণ্ড এক-ষষ্ঠাংশ কমানো হয়েছে। তবে তিনি এখনো গৃহবন্দি অবস্থায় সাজা ভোগ করবেন কি না, তা স্পষ্ট নয়। দীর্ঘ সময় ধরে তাকে প্রকাশ্যে দেখা যায়নি এবং তার বর্তমান অবস্থানও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

এর আগে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং কয়েক হাজার বন্দিকে সাধারণ ক্ষমা দেন, যার মধ্যে সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও রয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, নির্দিষ্ট শর্তে তাদের সাজা আংশিকভাবে কমানো হয়েছে।

এদিকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ অং সান সু চিসহ সব রাজনৈতিক বন্দির মুক্তির আহ্বান জানিয়েছে এবং মিয়ানমারে সহিংসতা বন্ধ করে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংলাপ শুরুর ওপর জোর দিয়েছে।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

মিয়ানমারের নেত্রী অং সান সু চির সাজা কমানো হয়েছে

বিস্তারিত কমেন্টে