বাংলাদেশ ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সাকিব ও মুশফিকের ওয়ানডে দলে ফেরা নিয়ে যা বললেন মিরাজ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: ০৫:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৬৪ বার দেখা হয়েছে

ফাইল ছবি

নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরবেন সাকিব আল হাসান—এমন গুঞ্জন গত মাসে উঠলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে সিরিজ শুরুর আগে সাকিবের বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একই সঙ্গে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকেও নিয়ে নিজের মতামত জানান তিনি।

সাকিবের দলে ফেরা প্রসঙ্গে মিরাজ বলেন, এটি পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। তিনি বলেন, যেহেতু তিনি খেলছেন… সবাই জানি তার ইস্যু নিয়ে।

অন্যদিকে মুশফিকুর রহিমকে ওয়ানডে দলে চান কি না—এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, মুশফিক ভাইয়ের মতো খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়। তার ফিটনেস ভালো থাকলে তিনি আরও কিছুদিন খেলতে পারতেন। তবে যেহেতু তিনি অবসর নিয়ে ফেলেছেন, আমরা সেই সিদ্ধান্তকে সম্মান করি।

তিনি আরও বলেন, যেহেতু তিনি অবসর নিয়েছেন, অধিনায়ক হিসেবে এটি একার সিদ্ধান্ত নয়, এটি সবার আলোচনার বিষয়। সিদ্ধান্তটি যেহেতু নেওয়া হয়েছে, সেটিকে সম্মান করা উচিত।

আগামীকাল থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিপক্ষ দলে কিছুটা দ্বিতীয় সারির ক্রিকেটার থাকলেও তাদের হালকাভাবে নিচ্ছেন না মিরাজ।

তিনি বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব ভালো ফলাফল আনতে। সিরিজ জিততে পারলে এটি বড় অর্জন হবে এবং র‍্যাঙ্কিংয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

সাকিব ও মুশফিকের ওয়ানডে দলে ফেরা নিয়ে যা বললেন মিরাজ

প্রকাশিত: ০৫:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬