মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১৩:৩০
শিরোনাম
● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০ ● কুবিতে বিশ্ব র‍্যাংকিংয়ে অবস্থান শক্তিশালী করতে কর্মশালা ● বাগমারায় মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ● মাটিরাঙ্গায় মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: পাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা, দ্রুত বিচারের দাবি ● সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে রাকসুর মানববন্ধন ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

বিয়ে করলেন গায়ক জুবিন নটিয়াল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:৩৪
শেয়ার: mail
বিয়ে করলেন গায়ক জুবিন নটিয়াল

জুবিন নটিয়াল, সংগৃহীত ছবি।

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল। শৈশবের বান্ধবীর সঙ্গে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরাখণ্ডে ঘনিষ্ঠ পারিবারিক আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত কাছের কিছু বন্ধু উপস্থিত ছিলেন।

তবে এখনো পর্যন্ত জুবিন নটিয়াল আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি। এরই মধ্যে নবদম্পতির একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বিয়ের পোশাকে জুবিনকে দেখা যায়। তবে কনের পরিচয় প্রকাশ করা হয়নি।

জুবিন নটিয়ালের জন্ম ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনে। ২০১১ সালে ‘এক্স ফ্যাক্টর ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি সবার নজরে আসেন। প্রতিযোগিতায় বিজয়ী না হলেও তাঁর কণ্ঠের জাদু তাকে বলিউডে শক্ত অবস্থান তৈরি করে দেয়।

২০১৪ সালে ‘সোনালি কেবল’ সিনেমার ‘এক মুলাকাত’ গানের মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

বলিউডের জনপ্রিয় বহু গানে কণ্ঠ দিয়েছেন জুবিন। সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’-এর ‘জিন্দেগি কুছ তো বাতা’ এবং হৃতিক রোশনের ‘কাবিল’ ছবির গানগুলো তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

তার ঝুলিতে রয়েছে ২০০টিরও বেশি গান। এর মধ্যে ‘তুম হি আনা’, ‘লুট গয়ে’, ‘হুমনাভা মেরে’, ‘তারোঁ কে শহর’ এবং ‘শেরশাহ’ সিনেমার জনপ্রিয় গান ‘রাতান লাম্বিয়ান’ শ্রোতাদের মুগ্ধ করেছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বিয়ে করলেন গায়ক জুবিন নটিয়াল

বিস্তারিত কমেন্টে