রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৮:৩৯

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৪:২০
শেয়ার: mail
নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

ছবিঃ সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে পত্নীতলা থানাধীন ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নের ওরানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আনুমানিক ৩ হাজার টাকা মূল্যের ১০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ওরানপুর গ্রামের মো. সাদ্দামের ছেলে মো. আবু হাসান ওরফে অমিত (২৬)কে আটক করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পত্নীতলা থানা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক আসামিকে আটক করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক

বিস্তারিত কমেন্টে