বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪২:১৫
শিরোনাম
● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী

তেল রপ্তানি ছাড়াই সর্বোচ্চ দুই মাস টিকে থাকতে পারবে ইরান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৫১
শেয়ার: mail
তেল রপ্তানি ছাড়াই সর্বোচ্চ দুই মাস টিকে থাকতে পারবে ইরান

ফাইল ছবি : রয়টার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটি সর্বোচ্চ দুই মাস পর্যন্ত তেল রপ্তানি ছাড়াই টিকে থাকতে পারবে বলে বিশ্লেষকদের ধারণা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল চীনে রপ্তানি ঝুঁকির মুখে পড়েছে। রপ্তানি বন্ধ থাকলে ইরানকে উৎপাদিত তেল স্থলভিত্তিক সংরক্ষণাগারে জমা করতে হবে।

বিশ্লেষকরা বলছেন, ইরানের মোট তেল সংরক্ষণ সক্ষমতা প্রায় ১২ কোটি ২০ লাখ ব্যারেল হলেও এর বড় অংশ ব্যবহারযোগ্য নয়। ফলে সংরক্ষণাগার দ্রুত পূর্ণ হয়ে গেলে উৎপাদন কমাতে বাধ্য হবে দেশটি।

পরামর্শক প্রতিষ্ঠান এফজিই নেক্সট্যান্টইসিএ’র তথ্য অনুযায়ী, বর্তমান উৎপাদন বজায় থাকলে ইরান প্রায় দুই মাস পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারবে। তবে দৈনিক উৎপাদন কিছুটা কমালে এই সময় তিন মাস পর্যন্ত বাড়তে পারে।

অন্যদিকে, এনার্জি অ্যাসপেক্টস বলছে, বাস্তবে ব্যবহারযোগ্য সংরক্ষণ ক্ষমতা অনেক কম হওয়ায় মাত্র দুই সপ্তাহের মধ্যেই চাপ তৈরি হতে পারে, যদি রপ্তানি স্বাভাবিক না থাকে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দীর্ঘায়িত হলে ইরানকে উৎপাদন কমাতে হবে। একই সঙ্গে কিছু তেলবাহী জাহাজকে ভাসমান সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করার সম্ভাবনাও রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, অবরোধের অংশ হিসেবে বেশ কয়েকটি ট্যাংকার আটকে দেওয়া হয়েছে, যা বৈশ্বিক তেল সরবরাহ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, চলমান সংকট দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে।

kalprakash.com/SS
ট্যাগসমূহ: ইরান তেল

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

তেল রপ্তানি ছাড়াই সর্বোচ্চ দুই মাস টিকে থাকতে পারবে ইরান

বিস্তারিত কমেন্টে