বাংলাদেশ ০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৩ জন নিহত

সংগৃহীত ছবি

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১৫ এপ্রিল) চালানো এ হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাজধানী কিয়েভে পাঁচজন নিহত হন, যাদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশু রয়েছে। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোতে দুইজন এবং দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় ছয়জন নিহত হয়েছেন।

অন্যদিকে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায়ও হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার ক্রাই অঞ্চলে দুই শিশু নিহত হয়েছে বলে দাবি করেছেন গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ।

এর আগে ইস্টার সানডে উপলক্ষে সংক্ষিপ্ত যুদ্ধবিরতি থাকলেও তা শেষ হওয়ার পরই নতুন করে এই হামলা-পাল্টা হামলা শুরু হয় বলে জানানো হয়েছে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ১৩ জন নিহত

প্রকাশিত: ১১:৪৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬