শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৮:৪২
শিরোনাম
মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন

হজযাত্রীদের জন্য বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ চালু করল বিমান ও এসিআই

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৫:১৫
শেয়ার: mail
হজযাত্রীদের জন্য বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ চালু করল বিমান ও এসিআই

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালনে যাওয়া যাত্রীদের সেবার মান উন্নয়নে বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এসিআই। দুই প্রতিষ্ঠানের দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীতে বিমানের প্রধান কার্যালয় ‘বলাকা’র কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কেয়ার প্যাক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ।

এসিআই-এর পক্ষ থেকে কেয়ার প্যাক হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির কনজ্যুমার ব্র্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম এবং নির্বাহী পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. কামরুল হাসান।

অনুষ্ঠানে কাইজার সোহেল আহমেদ বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা বিমানের অন্যতম অগ্রাধিকার। এসিআই-এর এই উদ্যোগ হজযাত্রীদের সফরে সহায়ক হবে এবং ভবিষ্যতে সেবার মান আরও বাড়ানো হবে।

বিশেষ অতিথি সৈয়দ মইন উদ্দিন আহমেদ বলেন, এই ধরনের সহযোগিতা হজযাত্রীদের সেবায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসিআই-এর পক্ষ থেকে মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, বিমানের সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে এই সেবা পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিমানের ও এসিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

হজযাত্রীদের জন্য বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ চালু করল বিমান ও এসিআই

বিস্তারিত কমেন্টে