বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৫০:৩৭
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

শিক্ষাপ্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
শিক্ষাপ্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশজুড়ে বিদ্যালয়গুলোর শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের একটি পুল গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়

সোমবার (১৩ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট এবং এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগে বিলম্বের কারণে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে উপজেলা পর্যায়ে শিক্ষক পুল গঠন করা হবে।

এ জন্য প্রতিটি উপজেলায় অবসরপ্রাপ্ত ও শারীরিকভাবে সক্ষম শিক্ষকদের তালিকা তৈরি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদনে প্রয়োজন অনুযায়ী এই পুল থেকে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব শিক্ষকের সম্মানী ব্যয় প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে নির্বাহ করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী উপজেলা পর্যায়ে তা বাস্তবায়ন করা হবে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষাপ্রতিষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক পুল গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

বিস্তারিত কমেন্টে