বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | সকাল ১১:১৪:৫৫

মোসাদের নতুন প্রধান রোমান গফম্যান, নিয়োগ দিলেন নেতানিয়াহু

কাল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৯
শেয়ার: mail
মোসাদের নতুন প্রধান রোমান গফম্যান, নিয়োগ দিলেন নেতানিয়াহু

নেতানিয়াহুর সঙ্গে নতুন মোসাদ প্রধান। ছবি: সংগৃহীত

ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর নতুন প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যান-কে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার (১২ এপ্রিল) এ নিয়োগ অনুমোদন করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আশের গ্রুনিস-এর নেতৃত্বাধীন উচ্চপদস্থ নিয়োগসংক্রান্ত উপদেষ্টা কমিটি গফম্যানের প্রার্থিতা অনুমোদন করে। এরপর আনুষ্ঠানিকভাবে তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।

ঘোষণা অনুযায়ী, আগামী ২ জুন থেকে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করবেন গফম্যান। তিনি বর্তমান প্রধান  ডেভিড বার্নিয়া-এর স্থলাভিষিক্ত হবেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেলারুশে জন্ম নেওয়া গফম্যান ১৯৯০ সালে পরিবারসহ ইসরায়েলে অভিবাসী হিসেবে আসেন। পরে তিনি অধিকৃত পশ্চিম তীরের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন, যা কট্টরপন্থী ইহুদিবাদী মতাদর্শের জন্য পরিচিত।

১৯৯৫ সালে ১৮৮তম আর্মার্ড ব্রিগেডে যোগ দিয়ে সামরিক জীবনের শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ৭ম আর্মার্ড ব্রিগেড, ৩৬তম ও ২১০তম ডিভিশনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward