বাংলাদেশ ১১:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প Logo নীলফামারীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদারকে জরিমানা Logo নালিতাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন, শরিয়াহভিত্তিক বিচারের দাবি Logo রাঙ্গামাটি কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার Logo লালপুরে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই শেষে পুলিশের কাছে সোপর্দ Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা

মিঠাপুকুরে বিশেষ ক্লাসের নামে কোচিং বাণিজ্যের অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট ডিগ্রি কলেজে প্রতিষ্ঠান চলাকালীন সময়ে টাকার বিনিময়ে পাঠদান পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।

জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলেজটির এইচএসসি পর্যায়ে মোট শিক্ষার্থী সংখ্যা ১৪৫ জন। এর মধ্যে টেস্ট পরীক্ষায় মাত্র ৬১ জন শিক্ষার্থী সব বিষয়ে কৃতকার্য হয়েছে। বাকি ৮৪ জন অকৃতকার্য শিক্ষার্থীদের ২ হাজার ৫০০ টাকার বিনিময়ে বিশেষ ব্যবস্থায় আলাদাভাবে পাঠদান করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে কলেজে গিয়ে দেখা যায়, কলেজের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় নিজস্ব শ্রেণিকক্ষে ক্লাস করানো হচ্ছে। ইংরেজি বিভাগের শিক্ষিকা বৃষ্টি রানী ক্লাস নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ক্লাস নিতে বলা হয়েছে, আমি ক্লাস নিচ্ছি। এর বেশি কিছু জানি না, বিস্তারিত জানতে হলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে। আরেক শিক্ষক আংগুর বলেন, এটা আমাদের সভাপতি ও গভর্নিং বডির সাথে আলোচনা করেই করা হচ্ছে।

অভিযোগে বলা হয়, নিয়মিত ক্লাস চলাকালীন সময়েই কিছু শিক্ষার্থীকে আলাদা করে অতিরিক্ত পাঠদান দেওয়া হচ্ছে, যার বিনিময়ে অর্থ নেওয়া হচ্ছে। বিষয়টি প্রতিষ্ঠান প্রধানের জ্ঞাতসারেই হচ্ছে বলে দাবি করেছেন কয়েকজন অভিভাবক।

শিক্ষার্থীরা জানায়, এইচএসসি ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণের জন্য জনপ্রতি অতিরিক্ত এক হাজার টাকা করে নেওয়া হয়েছে শুকুরের হাট বাজারের তৌহিদুল ডিজিটাল সেন্টারের মাধ্যমে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায়, আমাদের এইচএসসি ফাইনাল পরিক্ষার ফর্ম পূরণের জন্য  জন প্রতি অতিরিক্ত এক হাজার টাকা করে নিয়েছে, শুকুরের হাট বাজারের তৌহিদুল ডিজিটাল সেন্টারের মাধ্যমে এবং এও বলছিলো, কলেজ কী হাওয়া চলবে। পাশাপাশি যারা এক /দুই বিষয়ে কৃতকার্য ছিলো, তাদের ফর্ম পূরণ না করার ভয়ভিতি দেখিয়ে জোরপূর্বক ২৫’শ টাকার বিনিময়ে কোচিং করানো নির্দেশ দিয়েছিলো, ঐ কলেজে কামরুজ্জামান ও রোস্তম নামে দু’জন শিক্ষক।

তবে এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ: সামাদ বলেন, এ বিষয়ে সভাপতি ও গভর্নিং বডির সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজের সভাপতি ডা: মমতাজ হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না, অধ্যক্ষ নিজেই সবকিছু জানেন।

মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, এ বিষয়ে ইউএনও স্যারের সাথে কথা বলতে হবে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: পারভেজ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

উচ্ছ্বাস থেকে নস্টালজিয়া, বদলে যাওয়া ঈদের গল্প

মিঠাপুকুরে বিশেষ ক্লাসের নামে কোচিং বাণিজ্যের অভিযোগ

প্রকাশিত: ০৮:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬