মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০২:৫৩
শিরোনাম
একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:৪৪
শেয়ার: mail
সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‎ছাত্তার পাটোয়ারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামদেব উচ্চ বিদ্যালয় ও রহমানপুর এবিডি এইচ দাখিল মাদ্রাসার শত শত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. রহিমা বেগম, শিক্ষার্থী মেহেরিমা আক্তার, সাগরিকা আক্তার, সৈকত আহমেদ, জামায়াত নেতা মিলন মিয়া, এলাকাবাসী নাজমুল হোসেন, মেহেদী হাসান ও শাহাদাত হোসেন প্রমুখ।

‎বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টাকারী আব্দুল ছাত্তারের মতো বিকৃত মানসিকতার মানুষ এই সমাজে থাকার অযোগ্য। তারা সমাজের কীট। অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

‎উল্লেখ্য, গত ৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজী পাড়া গ্রামের বাড়ির পাশে তিন-চারজন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ছয় বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

‎অন্য শিশুরা ঘটনাটি দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়। স্বজন ও স্থানীয়রা আসামিকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে তার ভাইয়ের বাড়ির ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

‎এই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৮ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে