বাংলাদেশ ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo প্রতারণা করিনি, ঘটনার পেছনে আরও অনেক ঘটনা ছিল: প্রভা Logo আকিজ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ Logo ব্র্যাকে সিনিয়র অফিসার পদে নিয়োগ Logo মেঘনা গ্রুপে এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত Logo রাজশাহীতে মাছের বাজারে ঊর্ধ্বমুখী দাম, এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০-৫০ টাকা Logo নোরা ফাতেহির নতুন গানের ঝলক ভাইরাল Logo মালদ্বীপে অবকাশে কেয়া পায়েল, নজর কাড়ছে একের পর এক নতুন লুক Logo দখলে থাকা জমি উদ্ধার, মালিককে বুঝিয়ে দিল আদালত Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতিফলকের উদ্বোধন Logo জেলা তথ্য অফিসের কার্যক্রমকে আরও সময়োপযোগী করতে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাণীশংকৈলে সরকারি কর্মকর্তাকে মারধর, গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকারকে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ৭ এপ্রিল সন্ধ্যায় উপজেলা পরিষদ কার্যালয়ে দায়িত্ব পালনকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব আলী, সম্পাদক জাফর আলীসহ কয়েকজন কর্মকর্তা ও তার দপ্তরিকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় রাত ১টার দিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার বাদী হয়ে মামুনুর রশিদ মামুন, সোহরাব আলী, জাফর আলী, জিয়াউর রহমান, রাকিব ফেরদৌসসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, অভিযান চালিয়ে পৌরশহরের ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে।

প্রকল্প বাস্তবায়ন অফিসের দপ্তরি আইয়ুব আলী জানান, কর্মকর্তাকে মারধর করা হলে তিনি বাধা দিতে গেলে তাকেও আঘাত করা হয়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরনবী সরকার জানান, পূর্বের বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার দপ্তরে হামলা চালানো হয়েছে এবং অফিসে ভাঙচুর করা হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত মামুনুর রশিদ মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বক্তব্যে তিনি দাবি করেছেন, সেখানে বাকবিতণ্ডার একপর্যায়ে তার ওপরও হামলা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। উপজেলা বিএনপির এক নেতা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান, ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

প্রতারণা করিনি, ঘটনার পেছনে আরও অনেক ঘটনা ছিল: প্রভা

রাণীশংকৈলে সরকারি কর্মকর্তাকে মারধর, গ্রেফতার ১

প্রকাশিত: ০৮:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬